| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মীদের জন্য সুখবর; ডিসেম্বরেই নতুন পে-স্কেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৫ ১১:১১:৪১
সরকারি কর্মীদের জন্য সুখবর; ডিসেম্বরেই নতুন পে-স্কেল

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারের ওপর বাড়তি যে অর্থের চাপ আসবে, তা রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে সামলানো সম্ভব বলে মত দিয়েছে অর্থ বিভাগ। দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি জাতীয় পে-কমিশনের কাছে পাঠানো মতামতে অর্থ বিভাগ জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের বেতন-ভাতা বাবদ ব্যয় বাড়বে ঠিকই, তবে একই সঙ্গে চাকরিজীবীদের আয়ও বৃদ্ধি পাবে। এর ফলে বাজারে তাদের ব্যয়ক্ষমতা এবং পণ্য কেনার প্রবণতা বাড়বে, যা সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতে সহায়ক হবে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান:

অর্থ বিভাগ মনে করে, ২০১৫ সালের পর এক দশক ধরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়নি। তাই বর্তমান কাঠামো পুনর্বিন্যাস করা এখন সময়ের দাবি। এই কারণে বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করতে সরকার জোরেশোরে কাজ শুরু করেছে।

পে-কমিশন সূত্র অনুযায়ী, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সংকট চলমান থাকলেও, সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান বজায় রাখতে তাদের বেতন-ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। সূত্রটি আরও জানায়, ডিসেম্বরের মধ্যেই বাজেট সংশোধনের কাজ শুরু হবে, যেখানে নতুন পে-স্কেল কার্যকরের জন্য প্রয়োজনীয় আর্থিক বিধান যুক্ত করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...