| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, বাড়িভাড়া ভাতা বাড়ছে কত শতাংশ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২১ ১৩:১৮:১২
শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, বাড়িভাড়া ভাতা বাড়ছে কত শতাংশ

নিজস্ব প্রতিবেদক: টানা আন্দোলন, অনশন ও কর্মবিরতির পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সুবিধা দুই ধাপে কার্যকর হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সভাপতিত্বে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও শিক্ষক নেতারা জানান, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন, আর বাকি ৭.৫ শতাংশ কার্যকর হবে আগামী অর্থবছরে। বিষয়টি শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হবে।

এদিকে, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীর শহীদ মিনারে টানা দশ দিন ধরে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

এ ছাড়া, দেশের প্রায় ৩০ হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নয় দিন ধরে কর্মবিরতি চলছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...