| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২০ ২২:০২:২৪
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদন: দেশের বাজারে আবারও রেকর্ড গড়ে বাড়লো সোনার দাম। আন্তর্জাতিক বাজারে নজিরবিহীন মূল্যবৃদ্ধির পাশাপাশি স্থানীয় চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল রোববার (১৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম আজ সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা (প্রতি ভরি)

নতুন দাম অনুযায়ী, বিভিন্ন মানের সোনার বিক্রয়মূল্য হবে:

* ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম): ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।

* ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা।

* ১৮ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা।

* সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

আন্তর্জাতিক বাজারের প্রভাব ও রুপার দাম

আন্তর্জাতিক বাজারেও বর্তমানে সোনার দাম নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা এবং আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ২৪০ ডলার অতিক্রম করেছে।

এদিকে, সোনার দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বিভিন্ন মানের রুপার ভরিপ্রতি মূল্য অপরিবর্তিত রয়েছে:

* ২২ ক্যারেটের এক ভরি রুপা: ৬ হাজার ২০৫ টাকা।

* ২১ ক্যারেটের এক ভরি রুপা: ৫ হাজার ৯১৪ টাকা।

* ১৮ ক্যারেটের এক ভরি রুপা: ৫ হাজার ৭৪ টাকা।

* সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৮০২ টাকা।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...