আবারও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ঢাকা: দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি বৃষ্টিবলয়, যার নাম দেওয়া হয়েছে 'আঁখি'। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় সব এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ দল 'বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল' (বিডব্লিউওটি)।
সোমবার (২০ অক্টোবর) বিডব্লিউওটি এই তথ্য নিশ্চিত করেছে।
'আঁখি' কতটা শক্তিশালী এবং এর স্থায়িত্ব
বিডব্লিউওটি জানিয়েছে, 'আঁখি' একটি ক্রান্তীয় এবং খুবই শক্তিশালী বৃষ্টিবলয়, যা প্রায় পূর্ণাঙ্গভাবে দেশের বেশিরভাগ এলাকায় কমবেশি বৃষ্টিপাত ঘটাতে সক্ষম। এর প্রভাবে দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আঁখির সম্ভাব্য সময়কাল সম্পর্কে বিডব্লিউওটি বলছে, এটি আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
এদিকে, সরকারি আবহাওয়া অফিসের একটি বিজ্ঞপ্তিতে সোমবার সকালে জানানো হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে, দেশের বিভিন্ন জায়গায় আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে সরকারি আবহাওয়া অধিদপ্তর। এই পূর্বাভাসের সঙ্গে বেসরকারিভাবে দেওয়া 'আঁখি' বৃষ্টিবলয়ের সময়ের সামঞ্জস্য পাওয়া যাচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
