বিশেষ বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বহু প্রতীক্ষিত 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষর অনুষ্ঠানের প্রাক্কালে দেশবাসীর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশের সব টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমকে এই ঐতিহাসিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেওয়া এক বার্তায় ড. ইউনূস জনগণকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, "আপনারা যেখানে যে অবস্থায়ই থাকুন না কেন—বাড়িতে কিংবা ভ্রমণে, দোকান কিংবা কারখানায়, কর্মস্থল, ফসলের ক্ষেত কিংবা খেলার মাঠে—অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।"
ঐক্যের শক্তির বার্তা:
প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এই অনুষ্ঠান দেশবাসীর ঐক্যের প্রতীক। তাঁর ভাষ্য, "আমরা দেখাতে চাই, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি।"
ড. ইউনূস দেশবাসীকে এই ঐতিহাসিক দিনটি একসাথে উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, "এখন সময় আমাদের একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার।"
অনুষ্ঠানের সময়সূচি:
জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানটি আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অঙ্গীকারের পাতায় প্রথমে রাজনৈতিক দলগুলো, এরপর কমিশনের সদস্য এবং সবশেষে প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করবেন।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
