| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শিক্ষা সচিবের ঘোষণা: শিক্ষকদের জন্য আসছে নতুন পে-স্কেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৬ ২২:৫৮:২৫
শিক্ষা সচিবের ঘোষণা: শিক্ষকদের জন্য আসছে নতুন পে-স্কেল

নিজস্ব প্রতিবেদন: শিক্ষকদের জন্য জাতীয় বেতন স্কেল (পে-স্কেল) নিয়ে শিগগিরই সুখবর আসার ইঙ্গিত দিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। তিনি জানিয়েছেন, জাতীয় বেতন স্কেল কার্যকর হলে শিক্ষকদের বাড়িভাড়াসহ অন্যান্য আর্থিক সুবিধার বিষয়গুলোর স্থায়ী সমাধান হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, "কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ অন্যান্য বেতনের বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে এবং এটার একটি ইতিবাচক প্রভাব থাকবে।" তিনি এই প্রচেষ্টায় সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষকদের চলমান দাবি, বিশেষ করে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে সচিব জানান, তাঁদের দাবি অর্থ মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং "আমরা প্রতি মুহূর্তে শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছি।"

তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য যতটা করা সম্ভব, তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। "লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তরণ। আমরা আলোচনায় ডেকেছি, আলোচনায় বসলে একটি সমাধান আসবে।"

শিক্ষা সচিবের এই মন্তব্য শিক্ষকদের আর্থিক সুবিধা বৃদ্ধি এবং বেতন কাঠামো সংস্কারের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দিচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...