| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আবু ত্বহা: শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ স্ত্রীর

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৬ ১৫:১৪:১২
আবু ত্বহা: শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার। তিনি দাবি করেছেন, বিয়ের পর থেকেই ত্বহা তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাতে একটি সংবাদমাধ্যমের লাইভ টক শোতে যুক্ত হয়ে সাবিকুন নাহার এসব বিস্ফোরক অভিযোগ করেন।

সাবিকুন নাহার জানান, আবু ত্বহা নিজেই তাঁকে বলেছেন যে তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি বলেন, "আবু ত্বহা কোনো কারণ ছাড়াই শাসনের নামে আমাকে অসংখ্যবার মারধর করেছেন। মারধরের কারণে আমি অসুস্থ হয়ে পড়লেও তিনি আমার কোনো খোঁজ নেননি।"

তিনি আরও অভিযোগ করেন, ত্বহা প্রায় দু-দিন পরপর তাঁকে মারধর করতেন এবং বাসায় চিৎকার করে ভাঙচুর করতেন। এসব ভাঙচুরের প্রমাণ থাকলেও ত্বহা অন্যদের কাছে তা অস্বীকার করেন এবং মিথ্যা বলেন।

ত্বহার স্ত্রী আক্ষেপ করে বলেন, "আমি নিজে না খেয়ে ওকে খাওয়াতাম। কিন্তু ওর মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই। তাঁর গুমের ঘটনায় তাঁকে উদ্ধারের জন্য আমরা যে পরিশ্রম করেছি, সে বিষয়েও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেননি।" সাবিকুন নাহার আরও দাবি করেন, তাঁর গোছানো সংসারটি শেষ হয়ে গেছে এবং নিজেকে বাঁচানোর জন্য ত্বহা "যা ইচ্ছা তাই" বলছেন। এর পাশাপাশি ত্বহার সমর্থকরা তাঁকে গালিগালাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...