| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১৬ ১১:৩৫:০৭
বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম, যা ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে বুধবার (১৫ অক্টোবর) থেকে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে।

এক নজরে সোনার নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):

২২ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ১ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

দেশের বাজারে সোনার দাম এর আগে কখনো এত বেশি ছিল না। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ১৬ হাজার টাকারও বেশি — যা দেশের বাজারে নতুন ইতিহাস তৈরি করেছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...