ছবি-ভিডিও প্রকাশ করে ফের বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার তার স্বামীর বিরুদ্ধে পরনারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এবার সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করে আরও বিস্ফোরক দাবি করেছেন। এয়ার হোস্টেস জারিন জাবিনের সঙ্গে আবু ত্বহার সম্পর্কের অভিযোগের পর এবার সাবিকুন নাহার আবু ত্বহার শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে জারিন জাবিনের ছবি প্রকাশ করেন।
সোমবার (১৩ অক্টোবর) রাতে এক দীর্ঘ ফেসবুক পোস্টে সাবিকুন নাহার একাধিক মেয়ের সঙ্গে আবু ত্বহার নিয়মিত যোগাযোগ, একান্তে সময় কাটানো ও সম্পর্ক তৈরির চেষ্টা নিয়ে বিস্তারিত অভিযোগ করেন।
একাধিক মেয়ের সঙ্গে 'একান্ত যোগাযোগে'র অভিযোগ
পোস্টে সাবিকুন নাহার প্রশ্ন তোলেন, ভক্তরা তার স্বামীর একাধিক বিয়েকে সমর্থন করলেও, কত মেয়ের সঙ্গে 'পিক নেওয়া, একান্তে বসা, প্রতিষ্ঠানে নিয়োগের নামে ইন্টারভিউ নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা' হালাল হতে পারে?
তিনি অন্তত তিনটি ভিন্ন মেয়ের সঙ্গে আবু ত্বহার যোগাযোগের বিস্তারিত তুলে ধরেন:
১. প্রথম মেয়ে (২ বছর আগে): রংপুরের এক মেয়ের সঙ্গে দীর্ঘ দিন হোয়াটসঅ্যাপে যুক্ত থাকা এবং 'বেবির দেখাশোনার' অজুহাতে ফোনে কথা বলা, পিক নেওয়া ও তাকে বাসায় নিয়ে আসার জন্য চাপ দেওয়া। সাবিকুন নাহারের মতে, এই বিষয়টি তার বিশ্বস্ত ইয়ামিনও জানতেন।
২. দ্বিতীয় মেয়ে (ক্যানসার আক্রান্ত মায়ের সুবাদে): আরেক মেয়ের মায়ের ক্যানসার চিকিৎসার জন্য টাকা তোলার সুবাদে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। সাবিকুন নাহারের দাবি, মেয়েটি অবিবাহিত ও অল্প বয়সী হওয়ায় আদনানের উদ্দেশ্য ছিল তাকে 'বাগে আনা'।
৩. তৃতীয় মেয়ে (মাদ্রাসার কর্মচারী): মাদ্রাসায় নার্সারির বাচ্চাদের পড়াতেন এবং সাবিকুন নাহারের বাসায় কাজ করতেন এমন এক মেয়েকে টাকা-হাদিয়া দেওয়া এবং তার সঙ্গে ১৮ মিনিট ধরে ফোনে কথা বলা। মেয়েটির পক্ষ থেকে 'আমি আপনার ওপর রাগ আছি' এমন অভিমানী মেসেজও তিনি স্বামীর ফোনে দেখেছিলেন বলে দাবি করেন।
'নজর হেফাজত না করার কারণে সে ধ্বংস হয়েছে'
সাবিকুন নাহার এই পরিস্থিতির জন্য স্বামীর চারিত্রিক দুর্বলতাকেই দায়ী করেছেন। তিনি লেখেন, "রাস্তায় মেয়ে দেখলে আমি পাশে থাকা সত্ত্বেও সুবহানাল্লাহ, মাশাল্লাহ বলা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা তার এ ক্যারেক্টারের কথা কে না জানে। তার নজর হেফাজত না করার কারণে সে ধ্বংস হয়েছে।"
তিনি আরও আক্ষেপ করে লেখেন, পাঁচ বছরের সংসার জীবনে এত ভালোবাসার পরও স্বামীর কেন 'প্রেম লাগবে, প্রেমিকা লাগবে!' তিনি অভিযোগ করেন, "যে পুরুষের চোখে নতুন নারীর লিপ্সা তার জন্য নিজ স্ত্রীর অগাধ ভালোবাসাই যন্ত্রণা।"
কেন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ
দীর্ঘ দুই বছর ধরে সমস্যার সমাধান না হওয়ায় এবং স্বামীর পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় তিনি জনসম্মুখে আসার কারণ জানান। তিনি বলেন, "বড়রা ডাকলেও যায়নি। এবার ইনশাআল্লাহ সমাধান হবে।" তার মতে, অনলাইনে কথা বললে দ্রুত কর্তৃপক্ষের টনক নড়ে, যেমনটা তার এক স্টুডেন্টের অভিযোগের ক্ষেত্রে হয়েছিল।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: যেভাবে দেখবেন লাইভ
- আর্সেনাল বনাম পিএসজি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল— লাইভ দেখার উপায়
- ৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম পানামা: দেখুন ফলাফল
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডে আসছে যেসব বড় পরিবর্তন
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: দেখুন ফলাফল
- শুরু হল বাংলাদেশ-ভারত মহারণ, বড় ম্যাচ লাইভ দেখুন এখানে
- বেতন বৈষম্য কমাতে নতুন উদ্যোগ, বাড়তি সুবিধা পাচ্ছেন যেসব চাকরিজীবী
- একটু পর পানামার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, লাইভ দেখুন একক্লিকে
- আজকের সোনার বাজারদর: ৩০ মে ২০২৬
- আজকের সোনার বাজারদর: ৩১ মে ২০২৬
- নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য আসছে ‘মেগা সুখবর’
- পানামার বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখুন এক ক্লিকে
- জাতিসংঘকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি; যা জানা গেল
- আজকের সকল দেশের টাকার রেট: ৩১ মে ২০২৬
- যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য সুখবর
