| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কেন্দ্রীয় ২ নেতাসহ আ.লীগের ৭ জন গ্রেপ্তার

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১২ ১৮:২৭:১০
কেন্দ্রীয় ২ নেতাসহ আ.লীগের ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ২ নেতাসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, এতে অংশগ্রহণ এবং অর্থায়নে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নেতা রয়েছেন। তাদের পরিচয় নিম্নরূপ:

* মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২): স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক।

* মো. এরশাদ আলী (৪৫): আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি।

* নিজাম উদ্দিন (৩৭): সিলেট মহানগর দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

* ফাহিম আহমদ শাহ (৩৬): সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

* মোবারক হোসেন পলক (৩২): ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহসভাপতি।

* মো. ফারুক হোসেন আকন (৫০): বাংলাদেশ আন্ত জেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি।

* মো. মিরাজ হোসেন (২৬): আওয়ামী লীগের সংগঠক ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের সবাইকে আজ রোববার (১২ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...