| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মারা গেছেন তোফায়েল আহমেদ: সত্য নাকি গুজব যা জানা গেল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১০:২৯:৩৭
মারা গেছেন তোফায়েল আহমেদ: সত্য নাকি গুজব যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তোফায়েল আহমেদের ভাগ্নির ছেলে এবং ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ, প্রিয় নেতা মারা যাননি। এখনো বেঁচে আছেন, স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলে দোয়া করবেন নেতার জন্য।"

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে

জানা যায়, তোফায়েল আহমেদ রোববার ঢাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরেই তিনি স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন, যার কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়েছিল। পাশাপাশি স্মৃতিভ্রষ্টতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করতেন।

আরও পড়ুন- শেখ হাসিনার উস্কানিতে নিউইয়র্কে অস্থিরতা সৃষ্টি করছে যারা

উল্লেখ্য, এর আগেও কয়েকবার তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ টানা নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...