| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি পাবেন যেভাবে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৮ ০৮:৩০:১১
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে টানা ছুটি। শিক্ষক-কর্মচারীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ: শুধু দুটি অতিরিক্ত ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ১৬ দিনের লম্বা অবসর!

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন ছুটি নির্ধারিত আছে।

যেভাবে মিলবে ১৬ দিনের ছুটি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা এই কৌশল অবলম্বন করে ১৬ দিনের ছুটি কাটাতে পারবেন। তাদের ছুটির বিন্যাসটি নিম্নরূপ:

১. সাপ্তাহিক ছুটি (আগে): ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনি) মিলিয়ে ২ দিন।

২. পূজার নির্ধারিত ছুটি: ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১০ দিন।

৩. অতিরিক্ত ছুটি নিতে হবে: ৮ অক্টোবর ও ৯ অক্টোবর (বুধ ও বৃহস্পতি) এই ২ দিন।

৪. সাপ্তাহিক ছুটি (পরে): ১০ ও ১১ অক্টোবর (শুক্র ও শনি) মিলিয়ে আরও ২ দিন।

সব মিলিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা মোট ১৬ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

কোন প্রতিষ্ঠানে কত দিনের ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তারতম্য রয়েছে:

* মাধ্যমিক ও কলেজ: ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন ছুটি থাকবে (সাপ্তাহিক বন্ধসহ)। ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

* প্রাথমিক বিদ্যালয়: ২৬ সেপ্টেম্বর (সাপ্তাহিক ছুটি) থেকে পূজার ছুটি শুরু হওয়ায় মোট ৯ দিন বন্ধ থাকবে। ৭ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হবে।

* মাদরাসা ও কারিগরি: এই প্রতিষ্ঠানগুলোতে মাত্র দুই দিন ছুটি থাকবে।

সরকারি চাকরিজীবীদের ছুটি

সরকারি চাকরিজীবীরাও দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটি উপভোগ করতে পারছেন:

* ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে।

* ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি।

আরও পড়ুন- ৭০% প্রণোদনা পাচ্ছেন বেসিক সাবজেক্টের শিক্ষকরা

আরও পড়ুন- স্কুল-কলেজের এমপিও আবেদনের নিয়ম বদল

* এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় তাঁরা টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...