| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্কুল-কলেজের এমপিও আবেদনের নিয়ম বদল

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৪:৫১:১১
স্কুল-কলেজের এমপিও আবেদনের নিয়ম বদল

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও (মান্থলি পে-অর্ডার) আবেদনের নিয়মে পরিবর্তন আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এখন থেকে তাঁরা জোড় মাসের পরিবর্তে বিজোড় মাসে এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবেন।

মাউশির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজোড় মাসে আবেদনের সুযোগ ও সময়সীমা

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় শিক্ষক-কর্মচারীরা এখন থেকে বিজোড় মাসে আবেদন করতে পারবেন। চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এমপিওভুক্তির আবেদন জমা দেওয়া যাবে। এ সংক্রান্ত নির্দেশনা আজ বৃহস্পতিবার জারি করার কথা রয়েছে।

আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন

আগে নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি জোড় মাসে এমপিও আবেদন করতে হতো। প্রতি মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এই আবেদন মাউশির ইএমআইএস (EMIS) সেলে পাঠাতে হতো। এরপর উপজেলা ও জেলা শিক্ষা অফিস ফাইলগুলো মাউশির আঞ্চলিক কার্যালয়ে ফরোয়ার্ড করার পর আঞ্চলিক কার্যালয় থেকে তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ইএমআইএস সেলে পাঠানো হতো।

আরও পড়ুন- ৭০% প্রণোদনা পাচ্ছেন বেসিক সাবজেক্টের শিক্ষকরা

আরও পড়ুন- শুরু হচ্ছে পূজার ছুটি: কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিজোড় মাসেও এমপিও আবেদন করার সুযোগ পাওয়ায় শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...