| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাকিবকে ছাড়িয়ে মোস্তাফিজের ইতিহাস!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৪ ২৩:২৩:৪৫
সাকিবকে ছাড়িয়ে মোস্তাফিজের ইতিহাস!

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি এখন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী।

১ উইকেট দূরে থেকে দিন শুরু করা মোস্তাফিজ আজ সেই মাইলফলক ছুঁয়ে প্রবেশ করলেন এক ঐতিহাসিক ক্লাবে। এখন তাঁর ঝুলিতে রয়েছে ১৫০টি টি-টোয়েন্টি উইকেট, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে, যিনি ১২৯ ম্যাচে সমান ১৪৯ উইকেট নিয়েছিলেন।

সাকিবের চেয়ে ১২ ম্যাচ কম খেলেই রেকর্ড

মোস্তাফিজুর রহমান এই বিশাল মাইলফলকে পৌঁছালেন সাকিবের চেয়ে ১২ ম্যাচ কম খেলেই— মাত্র ১১৭ ম্যাচে! দেশের হয়ে শীর্ষে উঠেই মোস্তাফিজ বিশ্ব ক্রিকেটের এলিট ক্লাবে ঢুকে গেলেন। টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া তিনি বিশ্বের মাত্র চতুর্থ বোলার।

এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) এবং ইশ সোদি (১৫০) এই কৃতিত্ব গড়েছেন।

এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে 'ফিজ'

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই নজর কাড়া মোস্তাফিজ এরপর থেকেই বাংলাদেশের পেস আক্রমণের প্রধান ভরসা। এশিয়া কাপে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট এবং সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন। ভারতের বিপক্ষেও নিজের সেই ধারাবাহিকতা ধরে রেখে তিনি গড়লেন এই ঐতিহাসিক মাইলফলক।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...