| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাশমিকাকে নিয়ে আমির হামজার মন্তব্য, ফের বিতর্ক

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২১ ১৬:৫৮:২৭
রাশমিকাকে নিয়ে আমির হামজার মন্তব্য, ফের বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা-কে নিয়ে ধর্মীয় বক্তা মুফতি আমির হামজার একটি পুরোনো বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সৃষ্টিকর্তার সৌন্দর্য বোঝানোর জন্য তিনি রাশমিকাকে বিশ্বের অন্যতম সেরা সুন্দরী হিসেবে আখ্যায়িত করেন। এই মন্তব্যের জন্য তিনি এর আগেও সমালোচিত হয়েছিলেন এবং ক্ষমাও চেয়েছিলেন।

ভাইরাল হওয়া সেই পুরোনো ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, "এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে, আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ.)।"

তিনি তার এই মন্তব্যের পক্ষে বিভিন্ন গণমাধ্যমের জরিপের উদাহরণ তুলে ধরেন। মুফতি আমির হামজার এই বক্তব্য পুনরায় ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, রাশমিকা মান্দানা তেলেগু সিনেমা 'চালো' দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এরপর 'পুষ্পা: দ্য রাইজ' ছবির বিপুল সফলতার পর তার জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। অল্প সময়েই দক্ষিণের পাশাপাশি বলিউডেও তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...