চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-পিএসজির লড়াই: মোবাইলে যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: কাম্প নউ স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় এবারও বিকল্প মাঠে খেলবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী পিএসজির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি তাই প্রায় ৫৬ হাজার দর্শক ধারণক্ষমতার মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ইউরোপের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১ অক্টোবর মুখোমুখি হবে বার্সেলোনা এবং পিএসজি। ফ্রিতে ঝামেলা ছাড়াই এই হাইভোল্টেজ ম্যাচটি দেখতে গুগোল ক্রোম থেকে sportzfy অ্যাপ টি ডাউনলোড করে নিন।
গত দুই বছরেরও বেশি সময় ধরে কাম্প নউয়ের সংস্কার কাজ চলছে। কয়েকবার ফেরার পরিকল্পনা করলেও এখনও পর্যন্ত অনুমতি পায়নি বার্সেলোনা। এই মৌসুমে লা লিগার প্রথম তিনটি ম্যাচ তারা প্রতিপক্ষের মাঠে খেলেছে। গত রোববার ভালেন্সিয়ার বিপক্ষে তাদের হোম ম্যাচটি হওয়ার কথা ছিল কাম্প নউয়ে। কিন্তু লা লিগা তাতে অনুমতি দেয়নি, কারণ স্টেডিয়ামটি প্রত্যাশিত সময়ে প্রস্তুত হয়নি। এরপর বার্সেলোনা ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যাত হয়।
গত দুই মৌসুমে বার্সেলোনা তাদের হোম ম্যাচগুলো মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে খেলেছে। কিন্তু ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের সময় সেখানে কনসার্ট থাকায়, ৬ হাজার দর্শক ধারণক্ষমতার একাডেমির মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম-কে বেছে নিতে হয়, যেখানে সাধারণত বার্সেলোনার নারী দল খেলে থাকে। সেই ম্যাচে হান্সি ফ্লিকের দল ভালেন্সিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয়।
উয়েফার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে লিগ পর্বসহ সব হোম ম্যাচ একই স্টেডিয়ামে খেলতে হবে। এর মানে, এবারের চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচ মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামেই আয়োজন করবে বার্সেলোনা।
বার্সেলোনা এই আসরে জয় দিয়ে শুরু করেছে। বৃহস্পতিবার সেন্ট জেমস পার্কে তারা নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারায়। অন্যদিকে, শিরোপাধারী পিএসজি নিজেদের মাঠে আটালানটাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে।
আয়শা সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- Galaxy S26 FE ও Tab S12 সিরিজের নাম নিশ্চিত, আসছে নতুন ডিভাইস
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- ঢাকায় আজ কখন হবে বৃষ্টি? জানাল আবহাওয়া অফিস
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
