ভোজ্যতেল আমদানিতে কর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: সরকার সব ধরনের ভোজ্য তেল আমদানির ওপর ১% উৎসে কর আরোপ করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, সানফ্লাওয়ার বীজ ও তেল, পাম তেল এবং ভুট্টার তেল আমদানির ক্ষেত্রে ১% হারে উৎসে কর দিতে হবে। এর আগে এই পণ্যগুলোর ওপর কোনো ধরনের উৎসে কর ছিল না।
গত আগস্টে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে সরকার পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছিল। তবে সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এই নতুন কর আরোপের ফলে ভোজ্য তেলের আমদানি খরচ কিছুটা বাড়তে পারে, যা বাজারে এর দামের ওপর প্রভাব ফেলতে পারে।
সোহাগ/
