| ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অর্ধেক দামে ভারতে ইলিশ রপ্তানি!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৫ ০৮:০৭:৪৫
অর্ধেক দামে ভারতে ইলিশ রপ্তানি!

নিজস্ব প্রতিবেদক: দেশে ইলিশের উচ্চমূল্য নিয়ে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতকে কম মূল্যে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে সাধারণ মানুষ ও খুচরা ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দেশের মানুষ যখন উচ্চমূল্যের কারণে ইলিশ কিনতে পারছে না, তখন সরকার ভারতকে ভর্তুকি মূল্যে ইলিশ খাওয়াতে চাইছে।

দেশের বাজারে ইলিশের দাম

রাজধানীর খুচরা বাজারগুলোতে বর্তমানে ইলিশের দাম আকাশছোঁয়া। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০০ থেকে ২৭০০ টাকায়। আর এর চেয়ে বড় আকারের ইলিশের দাম ৩০০০ টাকা বা তারও বেশি। এমনকি ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশও ১৬০০-১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অর্ধেক দামে ভারতে রপ্তানি

বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এবার দুর্গাপূজা উপলক্ষে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। এর প্রতি কেজির ন্যূনতম রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১২.৫ মার্কিন ডলার বা প্রায় ১৫২৫ টাকা। যা দেশের বাজারে প্রচলিত খুচরা মূল্যের প্রায় অর্ধেক।

এ প্রসঙ্গে মৎস্য ব্যবসায়ীরা জানান, ভরা মৌসুমেও বাজারে ইলিশের তীব্র সংকট চলছে। যেখানে স্বাভাবিক সময়ে মোকামে ২-৩ হাজার টন ইলিশ আসে, সেখানে এখন দিনে মাত্র ১০০ টনও আসছে না। এমন পরিস্থিতিতে যদি রপ্তানি করা হয়, তাহলে দেশের বাজারে ইলিশের দাম আরও বেড়ে যাবে।

সাধারণ মানুষের অভিযোগ

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, অন্তর্বর্তীকালীন সরকারও আগের সরকারের মতোই ভারতপ্রীতি দেখাচ্ছে। তাদের দাবি, কম দামে বিদেশে ইলিশ রপ্তানি না করে দেশের মানুষের জন্য ইলিশ সহজলভ্য করা উচিত।

উল্লেখ্য, গত বছরও সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল। তখন প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ছিল ১০ মার্কিন ডলার। তবে এবার গত বছরের তুলনায় অর্ধেক পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কোথায়? দেখে নিন সময়

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কোথায়? দেখে নিন সময়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান। আগামী ১৪ নভেম্বর ২০২৬, ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...