সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
দেশে শক্তিশালী বৃষ্টিবলয়: ১২ জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা
তীব্র গরমের পর অবশেষে দেশজুড়ে স্বস্তি এনেছে শক্তিশালী বৃষ্টিবলয় 'ঈশান টু'। এই বৃষ্টিবলয় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে সক্রিয় হয়েছে। এর প্রভাবে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানায়, এটি চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয়। এটি একসাথে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বৃষ্টিপাত ঘটাবে। এর সর্বোচ্চ সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
যেসব অঞ্চল প্লাবিত হতে পারে
বিডব্লিউওটি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১২টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো হলো:
* রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট
* শেরপুর, নেত্রকোনা
* সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার
* কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি
এছাড়া, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অতি বন্যাপ্রবণ নদী তীরবর্তী নিচু এলাকাগুলোও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উজানে অতি ভারী বর্ষণের ফলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদ-নদীর পানি খুব দ্রুত বাড়বে।
ভূমিধসের সতর্কতা
ভারী বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় এবং টিলাধসের আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন- সারাদেশে ভারী বৃষ্টি: থাকবে টানা ৫ দিন
এই বৃষ্টিবলয় দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে সর্বাধিক সক্রিয় থাকবে। একইসঙ্গে দেশের সব উপকূলীয় এলাকাতেও এর প্রভাব বেশি দেখা যাবে, যেখানে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে।
সোহাগ আহমেদ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
