ঢাকাসহ ৫ দেশে ভূমিকম্প: উৎপত্তিস্থল ভারতের আসাম
নিজস্ব প্রতিবেদক: রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫টা ১৫ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের ঝুঁকি ও সতর্কতা
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশ, ভারত ও বার্মা প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে।
তিনি আরও বলেন, যদি ৭ মাত্রার কোনো ভূমিকম্প ঢাকাতে আঘাত হানে, তবে ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে রাজধানীতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঢাকার মতো শহরে ভূমিকম্পের জন্য প্রস্তুতি রাখা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, গত ১৫ বছরে বাংলাদেশে প্রায় ১৫০ বার ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
