টস হারল বাংলাদেশ, একাদশে নেই তাসকিন
আবু ধাবি: এশিয়া কাপে সুপার ফোরের পথ আরও সহজ করতে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ প্রথমে ব্যাটিং করছে।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার তাসকিন আহমেদ পুরোপুরি ফিট না হওয়ায় তাকে একাদশে রাখা হয়নি। তার বদলে দলে এসেছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
সিদ্দিকা/
