| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কথা রাখলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৩ ১২:৪৭:৫৬
কথা রাখলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণিপাড়া এবং কারিগরপাড়ার মানুষের বিশুদ্ধ পানির দীর্ঘদিনের সংকট নিরসনে এগিয়ে এসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার নির্দেশনায় সৌরবিদ্যুৎ চালিত একটি টেকসই পানি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এখন থেকে এই দুটি গ্রামের বাসিন্দারা ঘরে বসেই বিশুদ্ধ পানি পাবেন।

গত ২৯ মার্চ সেনাপ্রধান রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে এসে স্থানীয়দের সাথে কথা বলেন এবং তাদের পানির সমস্যার কথা জানতে পারেন। তখনই তিনি একটি টেকসই সমাধানের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

প্রকল্পের উদ্বোধন:

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেনাবাহিনীর ভূমিকা:

উদ্বোধন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কেবল নিরাপত্তা নয়, বরং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কাজ করে চলেছে। তিনি আরও বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।

স্থানীয়দের কৃতজ্ঞতা:

রেজামণিপাড়া ও কারিগরপাড়ার ১২০টি পরিবার এতদিন কূপ এবং ঝিরি থেকে পানি সংগ্রহ করত। বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয়রা সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখন তাদের কষ্ট অনেক কমেছে।

আরও পড়ুন- সরানো হচ্ছে কয়েক জন উপদেষ্টা; শেষ সময়ে কারা থাকছেন

উল্লেখ্য, কর্মজীবনের শুরুতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান রেজামণিপাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...