| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নুরাল পাগলার লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৪:১১:১৬
নুরাল পাগলার লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তার আব্দুল লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির বাসিন্দা। এই মামলায় তার পাশাপাশি অভি মন্ডল রঞ্জু (২৯) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বাসিন্দা।

তদন্ত ও মামলা

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পুলিশকে আক্রমণ ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তারকৃত অপু কাজীর ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ মোল্লার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশেই কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। এরপরই মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর মামলার আসামি। এই মামলায় এখন পর্যন্ত দুজন গ্রেপ্তার হলেও, বাকি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

এদিকে, পুলিশকে আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সোমবার রাতে নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ হাজার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...