| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আবহাওয়ার খবর: বাড়বে ঝড়-বৃষ্টির প্রবণতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০৫ ২০:০৯:৪৭
আবহাওয়ার খবর: বাড়বে ঝড়-বৃষ্টির প্রবণতা

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তি নিয়ে আসতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন (শনিবার থেকে বুধবার) দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে কয়েকটি বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস:

* শনিবার (৬ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য কয়েকটি বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই তিন বিভাগে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

* রোববার (৭ সেপ্টেম্বর): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারি বর্ষণের সম্ভাবনা আছে।

* সোমবার (৮ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এই দিনে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

* মঙ্গলবার (৯ সেপ্টেম্বর): আগের দিনের মতোই আবহাওয়া থাকবে। দেশের কিছু স্থানে ভারি বর্ষণ হতে পারে। এই দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

* বুধবার (১০ সেপ্টেম্বর): রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতে গরমের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...