| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

অবশেষে বাংলাদেশে চালু হলো ৫জি: যেভাবে ব্যবহার করবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ০২ ১৬:৩৮:৫৪
অবশেষে বাংলাদেশে চালু হলো ৫জি: যেভাবে ব্যবহার করবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বাণিজ্যিক ৫জি সেবার যাত্রা শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর, গ্রামীণফোন ও রবি, আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করেছে। এর মধ্য দিয়ে গ্রাহকরা প্রথমবার পরবর্তী প্রজন্মের এই নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

কোথায় পাওয়া যাবে ৫জি?

* রবি: প্রথমে সীমিত পরিসরে ঢাকা (এমবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, ফকিরাপুল-পল্টন), চট্টগ্রাম (ওয়াসা মোড়, খুলশী, পাঁচলাইশ) এবং সিলেটের সাগরদিঘির পাড়ে ৫জি সেবা চালু করেছে রবি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এই সেবা সম্প্রসারিত হবে।

* গ্রামীণফোন: রবির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রামীণফোন দেশের সব বিভাগীয় শহরে ৫জি চালুর ঘোষণা দিয়েছে। তবে সব জায়গায় কভারেজ সমান নাও হতে পারে।

যেভাবে ৫জি ব্যবহার করবেন

৫জি ব্যবহার করতে হলে আপনার স্মার্টফোনটি অবশ্যই ৫জি সমর্থন করে এমন হতে হবে। বাজারে বর্তমানে বেশিরভাগ নতুন স্মার্টফোনই এই প্রযুক্তি সমর্থন করে। এটি ব্যবহারের জন্য বাড়তি কোনো খরচ বা সিম পরিবর্তনের প্রয়োজন নেই। আপনার বিদ্যমান ৪জি ডেটা প্ল্যান থেকেই আপনি ৫জি ব্যবহার করতে পারবেন।

৫জি চালু করার জন্য আপনাকে যা করতে হবে:

* আপনার ফোনটি ৫জি সমর্থিত কিনা তা নিশ্চিত করুন।

* ফোনের অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণে হালনাগাদ (আপডেট) করে নিন।

* ফোনের সেটিংস-এ গিয়ে নেটওয়ার্ক মোড থেকে '5G Auto' বা '5G On' নির্বাচন করুন।

* সবশেষে, পরিবর্তন কার্যকর করার জন্য আপনার ফোনটি একবার রিস্টার্ট করুন।

আপনার ফোনের সিগন্যাল বারে '5G' আইকনটি দেখালে বুঝবেন যে সেবাটি সক্রিয় হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...