| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

আফ্রিদির ট্রাভেল এজেন্সির প্রতারণা ফাঁস

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ৩১ ১৫:৪৯:১৫
আফ্রিদির ট্রাভেল এজেন্সির প্রতারণা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি প্রতারণার পর এবার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ট্রাভেল এজেন্সি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী জনপ্রিয় সমালোচক নাজমুস সাকিব। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

সাকিবের পোস্ট অনুযায়ী, প্রায় ১৪ মাস আগে আফ্রিদি 'এনসি ট্রাভেলস' নামের একটি এজেন্সির মাধ্যমে ঢাকা-লন্ডন-ঢাকা রুটের একটি বিজনেস ক্লাসের টিকিট বুক করেন। যার মূল্য ছিল ৫ লাখ ৭০ হাজার টাকা। একাধিকবার তাগাদা দেওয়ার পরও তিনি এই অর্থ পরিশোধ করেননি। নাজমুস সাকিব আফ্রিদি এবং এজেন্সির মালিকের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনের কিছু স্ক্রিনশটও প্রকাশ করেন, যেখানে দেখা যায় যে আফ্রিদি ইচ্ছাকৃতভাবে টাকা পরিশোধে গড়িমসি করছিলেন।

সাকিব আরও জানান, এর আগেও আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিকরা অভিযোগ তুলেছিলেন। কিন্তু তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে কেউ মুখ খোলার সাহস পাননি। পাওনা টাকা চাইতে গেলে তারা উল্টো হেনস্তার শিকার হতেন এবং ভয়ভীতি দেখানো হতো।

আরও পড়ুন- জামায়াতসহ ৮ ইসলামী দলের নির্বাচনি সমঝোতা

আরও পড়ুন- হাসনাত আবদুল্লাহকে বিশেষ উপহার দিলেন রুমিন ফারহানা

তবে এনসি ট্রাভেলসের মালিকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল। ঘটনার মাঝামাঝি সময়ে ক্ষমতার পটপরিবর্তন হয়। এরপরও আফ্রিদি নানা অজুহাতে টাকা দিতে গড়িমসি করতে থাকেন। অবশেষে নাজমুস সাকিব মন্তব্য করেন যে এমন অসংখ্য পাওনাদারের টাকা বাকি রেখেই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথীকে জেলে যেতে হলো।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...