| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিপদে আল্লাহর ওপর ভরসা না রাখলে যে ক্ষতি হয়

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৯ ২০:৪১:৩৫
বিপদে আল্লাহর ওপর ভরসা না রাখলে যে ক্ষতি হয়

নিজস্ব প্রতিবেদন: একজন মুমিনের জীবনে বিপদ-আপদ আসা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা রাখা তার একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, “হে মুমিনরা! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য কামনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা বাকারা, আয়াত ১৫৩)

ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার

যারা বিপদে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করেন। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, “আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের।” (সুরা বাকারা, আয়াত ১৫৫)

যারা ধৈর্য হারায় তাদের পরিণতি

যারা আল্লাহর দেওয়া বিপদে ধৈর্য ধারণ করতে পারে না, তাদের জন্য রয়েছে কঠিন হুঁশিয়ারি। তাদের দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, “আর মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে; তার মঙ্গল হলে তাতে সে প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্ব চেহারায় ফিরে যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে এবং আখিরাতে; এটাই তো সুস্পষ্ট ক্ষতি।” (সুরা হজ, আয়াত ১১)

এই আয়াতে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে, যারা শুধু ভালো সময়ে আল্লাহর ওপর ভরসা করে। যখন তাদের জীবনে কোনো বিপদ আসে, তখন তারা আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে।

হাদিসের শিক্ষা

একটি হাদিসে এসেছে, “যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষা করেন। যে ধৈর্য ধরে, তার জন্য রয়েছে ধৈর্যের অবারিত প্রতিদান। আর যে ক্ষোভ দেখায়, তার জন্য রয়েছে সেই ক্ষোভের ক্ষতি।” (মুসনাদে আহমদ)

আরও পড়ুন- হিজড়াদের বিয়ে করা নিয়ে ইসলামের বিধান, যা বললেন শায়খ

আরও পড়ুন- জাহান্নাম থেকে মুক্তির জন্য যেভাবে আকুতি জানাবে পাপীরা

এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা সফল হয়, তারাই প্রকৃত লাভবান।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...