| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

কানে পানি ঢুকলে কি রোজা ভেঙে যায়

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০৩ ১৫:২৮:২৩
কানে পানি ঢুকলে কি রোজা ভেঙে যায়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী শরিয়ত অনুযায়ী রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির সময়। এ মাসে রোজা পালনকালে অনেক সময় অজু বা গোসলের সময় কানে পানি ঢুকে যায়। এ নিয়ে অনেক রোজাদারের মনেই প্রশ্ন জাগে যে, এতে রোজার কোনো ক্ষতি হয় কি না।

কানে পানি বা ওষুধ ব্যবহারের বিধান

ফুকাহায়ে কেরাম বা ফতোয়া বিশেষজ্ঞদের মতে, রোজা অবস্থায় কানে অনিচ্ছাকৃতভাবে পানি ঢুকলে কিংবা প্রয়োজনে কানে তেল বা ওষুধ দিলে সাধারণত রোজা ভেঙে যায় না। তবে এখানে একটি বিশেষ সতর্কতা রয়েছে—যদি কোনো ব্যক্তির কানের পর্দা ফাটা থাকে এবং কানের ভেতর দেওয়া পানি, তেল বা ওষুধ সেই ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে গলায় পৌঁছে যায়, তবে তার রোজা ভেঙে যাবে। অন্যথায় সাধারণ অবস্থায় কানের ভেতরে কিছু প্রবেশ করলে রোজা নষ্ট হয় না।

যেসব কারণে রোজা ভেঙে যায় (শুধু কাজা ওয়াজিব হয়)

কখনো কখনো অসতর্কতাবশত কিছু কাজ করলে রোজা ভেঙে যায়। এমন ক্ষেত্রে পরবর্তীতে সেই রোজার বদলে শুধু একটি রোজা রাখলে চলে (কাজা), কাফফারা দিতে হয় না। এমন কয়েকটি কারণ নিচে দেওয়া হলো:

১. ইচ্ছা করে মুখ ভরে বমি করা এবং সেই বমির বেশিরভাগ অংশ পুনরায় গিলে ফেলা।

২. নারীদের মাসিক (হায়েজ) বা প্রসবকালীন রক্তস্রাব (নিফাস) শুরু হওয়া।

৩. শরীরে পুষ্টি বা শক্তিবর্ধক ইনজেকশন কিংবা স্যালাইন গ্রহণ করা।

৪. মলদ্বার বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো ওষুধ বা তরল শরীরে প্রবেশ করানো।

৫. কাউকে জোরপূর্বক কিছু খাওয়ানো হলে।

৬. সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করা কিংবা রাত আছে ভেবে সুবেহ সাদিকের পর পানাহার করা।

৭. ভুলবশত কিছু খেয়ে ফেলার পর, রোজা ভেঙে গেছে মনে করে পুনরায় ইচ্ছা করে কিছু খাওয়া।

৮. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা গিলে ফেলা।

৯. দাঁতের ফাঁকে আটকে থাকা ছোলার সমান বা তার বড় কোনো খাদ্যকণা জিহ্বা দিয়ে বের করে গিলে ফেলা।

১০. রোজা থাকা অবস্থায় অজুর সময় কুলি বা নাকে পানি দেওয়ার সময় অসাবধানতায় ভেতরে পানি চলে যাওয়া।

রমজানের পবিত্রতা রক্ষায় এবং সঠিক পদ্ধতিতে রোজা পালনে এই বিষয়গুলো খেয়াল রাখা প্রতিটি মুসলিমের জন্য জরুরি। (সূত্র: ফাতাওয়ায়ে শামি ও ফাতাওয়ায়ে আলমগিরি)।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...