| ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৯ ১৮:৫১:২৭
প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ থেকে ২০তম গ্রেডের ২০টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা

১. কম্পিউটার অপারেটর - পদসংখ্যা: ১টি - যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দের গতি থাকতে হবে। - গ্রেড: ১৩তম - বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা - আবেদন ফি: ১১২ টাকা

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর - পদসংখ্যা: ৬টি - যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজি ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দের গতি থাকতে হবে। - গ্রেড: ১৩তম - বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা - আবেদন ফি: ১১২ টাকা

৩. ক্যাশিয়ার - পদসংখ্যা: ১টি - যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। - গ্রেড: ১৪তম - বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

- আবেদন ফি: ১১২ টাকা

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - পদসংখ্যা: ৫টি - যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। - গ্রেড: ১৬তম - বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা - আবেদন ফি: ১১২ টাকা

৫. অফিস সহায়ক - পদসংখ্যা: ২০টি - যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। - গ্রেড: ২০তম - বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা - আবেদন ফি: ৫৬ টাকা

আবেদনের নিয়মাবলী

* বয়সসীমা: ২৫ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ২ ও ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।

* আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় একটি রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।

* আবেদন শুরু ও শেষ: অনলাইন আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০টা থেকে এবং চলবে ২১ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।

* আবেদন ফি জমা দেওয়া: আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষকরা সুখবর পেলেন, বদলি ও গ্রেড

আরও পড়ুন- শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন জরুরি নির্দেশনা

* বিশেষ নির্দেশনা: একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ সব পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ইংল্যান্ড ও ফ্রান্স

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ইংল্যান্ড ও ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড ...

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র দুটি ম্যাচ। আগামী রোববার ফাইনালে ...