| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ হচ্ছেন সাব্বির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৬ ১৩:৩১:৪৬
ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ হচ্ছেন সাব্বির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সন্দেহজনক আউটের ঘটনায় ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ায় ক্রিকেটার মিনহাজুল আবেদীন সাব্বিরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) সাব্বিরকে সব ধরনের ক্রিকেট থেকে কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

কী ঘটেছিল?

ডিপিএলের শেষ আসরে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার একটি ম্যাচে এই বিতর্কিত ঘটনাটি ঘটে। দলের জয়ের জন্য যখন মাত্র ৬ রান প্রয়োজন, তখন শাইনপুকুরের ব্যাটার সাব্বির যেভাবে আউট হন, তা নিয়ে প্রশ্ন ওঠে। টিভি ফুটেজে দেখা যায়, উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার ঠিক আগে তিনি ক্রিজে ব্যাট ঢুকিয়ে আবার বের করে নেন। এরপরই তাকে স্টাম্পিং আউট দেওয়া হয় এবং শাইনপুকুর ম্যাচটি হেরে যায়।

ঘটনার পর বিসিবি 'জিরো টলারেন্স' নীতির কথা জানিয়ে তদন্ত শুরু করে। কয়েক মাসের তদন্ত শেষে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পায় আকু।

আরও পড়ুন- সোহানকে নিয়ে এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

আরও পড়ুন- আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি প্রকাশ

আকুর নথিপত্র অনুযায়ী, সাব্বির সন্দেহভাজন বুকির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তা বিসিবিকে জানাননি। এর মাধ্যমে তিনি বিসিবির অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘন করেছেন। এই ধরনের দুর্নীতি ক্রিকেটীয় চেতনাকে ক্ষতিগ্রস্ত করে, তাই বিসিবি কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...