| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আমিরের গোপন সন্তানের রহস্য ফাঁস, ভাইয়ের বিস্ফোরক দাবি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ২০:৩১:৫৭
আমিরের গোপন সন্তানের রহস্য ফাঁস, ভাইয়ের বিস্ফোরক দাবি

নিজস্ব প্রতিবেদক: বলিউডের সুপারস্টার আমির খানের ‘গোপন সন্তান’ নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। এবার এই চাঞ্চল্যকর গুঞ্জনকে উসকে দিয়েছেন স্বয়ং আমিরের ছোট ভাই ফয়সাল খান। তিনি দাবি করেছেন, আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তর সঙ্গে বিবাহিত থাকাকালেই ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং এর ফলে তাদের একটি অবৈধ সন্তানের জন্ম হয়।

ফয়সালের বিস্ফোরক দাবি

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফয়সাল খান বলেন, "আমিরের বিয়ে হয়েছিল, তারপর রীনার সঙ্গে ডিভোর্স হলো। এরপর তার সম্পর্ক হলো জেসিকা হাইনসের সঙ্গে, যার সঙ্গে ওর একটা অবৈধ সন্তানও আছে।" তিনি আরও জানান, এই সময়েই আমির তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও সম্পর্ক শুরু করেন।

কে এই জেসিকা হাইনস?

যুক্তরাজ্যের সাংবাদিক ও লেখক জেসিকা হাইনস নব্বইয়ের দশকের শেষের দিকে অমিতাভ বচ্চনের জীবনী লিখতে ভারতে আসেন। সেখানেই আমির খানের সঙ্গে তার পরিচয় হয় এবং 'গুলাম' সিনেমার সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়।

২০০৫ সালে 'স্টারডাস্ট' ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়, জেসিকা আমিরের সন্তানের মা হতে চলেছেন। আমির যদিও বিষয়টি অস্বীকার করেন, জেসিকা সন্তানটিকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেন। ২০০০ সালের দিকে তাদের ছেলে 'জান'-এর জন্ম হয়।

আমিরের নীরবতা ও জেসিকার নতুন জীবন

২০০৭ সালের পর জেসিকা নিজের জীবনে এগিয়ে যান এবং লন্ডনের ব্যবসায়ী উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, উইলিয়াম সবসময় জানকে "খুব সাপোর্টিভ" ছিলেন। এদিকে, বছরের পর বছর ধরে এই গুঞ্জন চললেও আমির খান কখনোই জেসিকা বা তার ছেলেকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সাম্প্রতিক সময়ে জেসিকার ছেলে জানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার চেহারার সঙ্গে আমির খানের সাদৃশ্য খুঁজে পান। এখন দেখার বিষয়, আপন ভাইয়ের এই বিস্ফোরক মন্তব্যের পর আমির কি তার নীরবতা ভাঙবেন?

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...