| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সিলেটে ৩৫ হাজার ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার অভিযান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৪ ১৫:০১:২৬
সিলেটে ৩৫ হাজার ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে উত্তোলন ও পাচার হওয়া সাদাপাথর উদ্ধারে বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করে ৭০টি ট্রাক থেকে প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর আটক করা হয়। এসব পাথর ধলাই নদীতে ফেরত দেওয়ার কাজ চলছে, যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের তথ্য অনুযায়ী, অবৈধ পাথর লুটের সঙ্গে জড়িত কয়েকজন প্রভাবশালীকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাঠে নেমেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র সাদাপাথর এলাকা থেকে পাথর লুটপাট করে পাচার করছে, যা ধলাই নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলনের ঘটনা ঘটলেও প্রশাসনের তৎপরতা ছিল প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ রয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন

ভারত বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন

নিজস্ব প্রতিবেদক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) আর কিছুক্ষণের ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...