| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

শেখ হাসিনা-ভিসি মাকসুদের গোপন ফোনালাপ ফাঁস

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৩ ১৪:৩৮:১০
শেখ হাসিনা-ভিসি মাকসুদের গোপন ফোনালাপ ফাঁস

নিজস্ব প্রতিবেদক: গণভবনে দেওয়া এক বক্তৃতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিসি মাকসুদ কামালের মধ্যে হওয়া একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফোনালাপ শোনানো হয়, যেখানে শেখ হাসিনা আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ফোনালাপের মূল বিষয়বস্তু

গত ১৪ জুলাই, ২০২৪ সালে গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। ওইদিন রাত ১১টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে ফোন করেন। তাদের কথোপকথনের কিছু অংশ নিচে তুলে ধরা হলো:

* ভিসি মাকসুদ কামাল: প্রত্যেক হল থেকে শিক্ষার্থীরা তালা ভেঙে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছে। যেকোনো মুহূর্তে তার বাসাতেও হামলা হতে পারে।

* শেখ হাসিনা: প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

* ভিসি মাকসুদ কামাল: শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার।

* শেখ হাসিনা: রাজাকারের তো ফাঁসি দিছি। এবার তাদেরও তাই করব। একটাকেও ছাড়বো না।

* শেখ হাসিনা: বিজিবি, র‌্যাব, পুলিশ—সব রকম বাহিনী মোতায়েন করা হচ্ছে।

* ভিসি মাকসুদ কামাল: ঝামেলা মিটে গেলে যারা অস্থিরতা তৈরি করেছে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

* শেখ হাসিনা: বলেন, আজকে সহ্য করার পর সবাইকে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। কারণ ইংল্যান্ডে যখন এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলোকে মেরে ফেলায় দিল না? ওই অ্যাকশন না নেয়া ছাড়া উপায় নাই।

আরও পড়ুন- 'নতুন মুখোশে' কি ফিরছেন শেখ হাসিনা

আরও পড়ুন- জরিপে এগিয়ে কোন দল; কোন দল পাচ্ছে বেশি ভোট

আরও পড়ুন- আওয়ামী লীগ নেতাদের আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে মমতা

ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর এই কথোপকথন তুলে ধরে দাবি করেছেন, এই ফোনালাপ থেকে স্পষ্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে গুলি চালানোসহ সব ধরনের কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ...