| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ফের বাড়ল দেশি পেঁয়াজের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৬ ১২:৪০:০২
ফের বাড়ল দেশি পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও পেঁয়াজের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়েছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগেও যে দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, এখন তা বেড়ে ৭০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। শুধু পেঁয়াজ নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। ফার্মের মুরগির ডিমের ডজন ১২০-১২৫ টাকা থেকে বেড়ে এখন ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আদার দামও হঠাৎ করে প্রতি কেজিতে প্রায় ৬০-৮০ টাকা বেড়ে ১৮০-২৮০ টাকায় ঠেকেছে।

জোয়ারসাহারা বাজারের বিক্রেতা মো. নজরুল ইসলাম জানান, পাইকারি বাজারেই পেঁয়াজের দাম ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। ডিমের ডজন এবং আদার দামও হঠাৎ অনেক বেড়ে গেছে।

ক্রেতা সুরুজ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, "১০-১২ দিন আগে যে পেঁয়াজ ১২০ টাকায় দুই কেজি কিনেছিলাম, এখন তার দাম ১৬০ টাকা। আমাদের আয় না বাড়লেও খরচ প্রতি মাসেই বাড়ছে। পরিবার নিয়ে চলা এখন খুবই কঠিন হয়ে পড়েছে।"

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা ভলান্টারি কনজিউমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির (ভোক্তা) মো. খলিলুর রহমান সজল বলেন, "এই সময়ে ডিম ও পেঁয়াজের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। বাজার তদারকির অভাবই এর মূল কারণ। ভোক্তাদের স্বস্তি দিতে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি জরুরি।"

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...