ওমান প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
নিজস্ব প্রতিবেদক: ওমান থেকে আসা এক স্বজনকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে একই পরিবারের সাতজন সদস্য মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির কাছে একটি হাইস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে করে তাঁরা যাত্রা করেছিলেন। এ সময় হাইসটি দুর্ঘটনায় পড়ে। গাড়ির ভেতরে থাকা সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির কয়েকজন যাত্রী কোনোভাবে বের হতে পারলেও বাকি সাতজন ভেতরে আটকা পড়েন। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। আশার কথা হলো, যে প্রবাসী ব্যক্তিকে আনতে তারা গিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশে ২০৩০ সালে একভরি সোনার দাম কত হতে পারে
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ: সান্তোস বনাম রেমোর ম্যাচ, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’: সারা দেশে সাধারণ ছুটি
- আগস্টে ১২ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, দেখে নিন ছুটির তালিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ আগস্ট ২০২৬
- দুই উপায়ে ঘরে বসেই এসএসসি পরীক্ষার ফলাফল দেখুন একক্লিকে
- মঙ্গলবার থেকে টানা ৪ দিনের ছুটি পাবেন না যারা
- ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশ, যে বিষয়ে ফেলের আশঙ্কা সবচেয়ে বেশি
- আজকের স্বর্ণের বাজারদর: ০১ আগস্ট ২০২৬
- এসএসসির ফল ১০ আগস্ট, পাস-ফেল নিয়ে নতুন তথ্য; যে বিষয়ে বাড়তে পারে ফেল
- মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট
- নবম পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য জানালেন অর্থমন্ত্রী
- নবম পে-স্কেল: গেজেটে দেরি কেন, সুপারিশে কাটছাঁটের ইঙ্গিত
