নির্বাচনের সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, "অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেব, যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজন করেন।"
তিনি তাঁর ভাষণে সবার কাছে দোয়া চেয়ে বলেন, "আপনারা সকলে দোয়া করবেন, যেন আমরা একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের সকল নাগরিক 'নতুন বাংলাদেশ' গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। সরকার এই নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সর্বাত্মক সহযোগিতা দেবে।"
ড. ইউনূস আরও বলেন, "আমরা চাই নির্বাচনের দিনটি যেন ঈদের উৎসবের মতো আনন্দমুখর হয়। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই পরিবার ও শিশুদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। এখন থেকে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, আপনার এলাকার ভোটদানের ব্যবস্থা কেমন হলে আরও সুন্দর ও আনন্দময় হতে পারে। নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচিত হবে এই নির্বাচনের মাধ্যমেই। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিন।"
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
