| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বন্যা ও বৃষ্টিতে ধ্বংস পাকিস্তান, নিহত ২৯৯ জন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৪ ১৪:১৩:২২
বন্যা ও বৃষ্টিতে ধ্বংস পাকিস্তান, নিহত ২৯৯ জন

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক টানা মৌসুমি বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় পাকিস্তানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বন্যার পানি সরে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। এই দুর্যোগে শুধু সম্পদের ক্ষতিই নয়, অসংখ্য মানুষের প্রাণহানিও ঘটেছে।

ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, গত ২৬ জুন থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় দেশজুড়ে অন্তত ২৯৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৪০ জন শিশু, ১০২ জন পুরুষ এবং ৫৭ জন নারী। এছাড়া এই দুর্যোগে আরও ৭১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৩৯ জন শিশু, ২০৪ জন নারী এবং ২৭২ জন পুরুষ।

এনডিএমএ'র তথ্য অনুযায়ী, বন্যায় ১ হাজার ৬৭৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫৬২টি পুরোপুরি ভেঙে পড়েছে। এতে ৪২৮টি গবাদিপশুও মারা গেছে। দুর্যোগকবলিত এলাকা থেকে ২ হাজার ৮৮০ জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

নতুন করে বৃষ্টির পূর্বাভাস

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর আগামী ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণ ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এই সময়ে খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব ও ইসলামাবাদে ভারি বৃষ্টি হতে পারে। ৫ আগস্ট থেকে বৃষ্টি শুরু হতে পারে গিলগিত-বালতিস্তানেও। তবে বেলুচিস্তানে তুলনামূলক বেশি তাপমাত্রা থাকলেও ৬ আগস্টের পর বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টি হলেও, পাকিস্তানের মতো ঘনবসতিপূর্ণ এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অঞ্চলগুলোতে এর পরিণতি প্রায়ই ভয়াবহ হয়ে ওঠে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...