| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০২ ১৭:২০:৩৭
বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে বরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বিয়ের আনুষ্ঠানিকতার জন্য বরযাত্রী নিয়ে যাওয়ার পথেই হার্ট অ্যাটাকে মারা গেছেন অমিত সরকার নামে এক যুবক। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনার বিস্তারিত

নিহত অমিত সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী দিলীপ সরকারের ছেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত সরকার সম্প্রতি বিদেশ থেকে দেশে আসেন বিয়ে করার জন্য। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরযাত্রী নিয়ে রওনা হওয়ার পর রাত ১০টার দিকে গৌরিপুর এলাকায় পৌঁছালে তার বুকে ব্যথা শুরু হয়। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাতে বলেন। এরপর অমিতকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমিতের এক প্রতিবেশী জানান, তারা বরযাত্রীর সঙ্গেই ছিলেন। হঠাৎ বরের গাড়ির চালক ফোন করে জানান যে অমিত অসুস্থ হয়ে পড়েছে। এরপর তারা দ্রুত গৌরিপুরের একটি হাসপাতালে যান এবং সেখান থেকে ঢাকায় নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনায় চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, তারা ফেসবুকে খবরটি জানতে পেরেছেন, তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পাননি।

আশা/

ট্যাগ: বিয়ে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...