তুরস্কের মদতে ‘গ্রেটার বাংলাদেশ’র ম্যাপ, ভারতের বিস্ফোরক মন্তব্য
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি, 'গ্রেটার বাংলাদেশ'-এর একটি মানচিত্র নিয়ে ভারতের পার্লামেন্ট লোকসভায় বিতর্ক শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর দাবি করেছেন যে, তুরস্কের মদতে একটি ইসলামিক সংগঠন এই মানচিত্র তৈরি করেছে। এই মানচিত্রে মিয়ানমারের আরাকান, ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।
এই বিতর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর বলেন, ড. ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত যোগাযোগ করেছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের সরকার জানিয়েছে, 'সালতানাত ই-বাংলা' নামে কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই। বাংলাদেশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীতে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র দেখানো হয়েছিল। আয়োজকরা বাংলাদেশের সরকারকে আশ্বস্ত করেছেন যে, এই প্রদর্শনীর সঙ্গে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সম্পর্ক নেই।
এস. জয়শংকর আরও উল্লেখ করেন যে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মোদি সরকার বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী। তিনি জানান, ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এগোচ্ছে।
সোহাগ আহমেদ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- একাদশে ভর্তির ফল ঘোষণা, যেভাবে দেখবেন
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
