| ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

৪৮ ঘণ্টায় অতিভারি বৃষ্টি: কোন ৩ বিভাগে সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০২ ১০:১৭:৪০
৪৮ ঘণ্টায় অতিভারি বৃষ্টি: কোন ৩ বিভাগে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের তিন বিভাগে অতিভারি বৃষ্টি হতে পারে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এই তিন বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে, যার পরিমাণ ৫১ মিলিমিটার। এছাড়া, সিলেট ও চট্টগ্রামে যথাক্রমে ৪৮ ও ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় এই সময়ে ২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...