| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ঢাকায় বিমান বিধ্বস্তের সময় মাইলস্টোন স্কুলে চলছিল ক্লাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২১ ১৫:০৬:২৬
ঢাকায় বিমান বিধ্বস্তের সময় মাইলস্টোন স্কুলে চলছিল ক্লাস

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ (সোমবার) দুপুর ১টার কিছু পর মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে 'এফ-৭ বিজিআই' মডেলের একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের সময় স্কুল শাখার প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত অভিভাবকরাও ঘটনাস্থলে ছুটে আসেন।

পিআরও বুলবুল আহমেদ বলেন, "বিমান বিধ্বস্তের সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে, শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন।"

তিনি আরও জানান, কলেজ কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে। কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো তাদের হাতে নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...