| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফের লঘুচাপের আভাস: দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২১ ০৮:২৬:০৭
ফের লঘুচাপের আভাস: দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

চলতি মাসের ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে সারাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২০ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের প্রভাবে আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে, উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপটি সৃষ্টির আগে দেশের বিভিন্ন অঞ্চলে কম বা বেশি বৃষ্টি হতে পারে এবং এ সময় আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

তিনি আরও জানান, আজ রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া, রাজশাহী, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দিনের তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের অন্যত্র তা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়াও, আগামী সোম ও মঙ্গলবার ঢাকায় বৃষ্টির পরিমাণ কম হতে পারে এবং এ সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, যার পরিমাণ ১১৪ মিলিমিটার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...