| ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

অবশেষে ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৬ ২৩:৪৭:১৪
অবশেষে ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদন: গত বছরের ৫ আগস্ট একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক নজিরবিহীন উত্তেজনায় পড়ে। শেখ হাসিনার সরকারের পতন এবং তাঁর ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চরমে পৌঁছায়।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে যখন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তবে সম্পর্কের বরফ পুরোপুরি গলেনি—বিশেষ করে ভারতীয় ভিসা প্রক্রিয়া এখনো অনেকটা জটিল রয়ে গেছে।

শেখ হাসিনার পতনের পর উদ্ভূত নিরাপত্তাহীনতা ও অস্থিরতার কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে আগস্টের মাঝামাঝি সীমিত পরিসরে কিছু আবেদনকেন্দ্র আবার চালু হলেও, ১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়—পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র জরুরি ও চিকিৎসাসংক্রান্ত ভিসা প্রদান করা হবে।

পরে ভারতীয় হাই কমিশন আরও স্পষ্ট করে জানায়, টুরিস্ট ভিসা আপাতত বন্ধ থাকলেও শিক্ষাগত, চিকিৎসা, ব্যবসা এবং জরুরি প্রয়োজনে সীমিতভাবে ভিসা দেওয়া হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে যে, আগামী মার্চ মাস থেকে ভারতীয় টুরিস্ট ভিসা আবার চালু হতে পারে। তবে এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য উৎস বা সরকারি ঘোষণা নেই। বিষয়টি যাচাই করতে চ্যানেল ২৪ অনলাইন যোগাযোগ করে ভারতীয় হাই কমিশনের সঙ্গে।

হাই কমিশনের ভিসা বিভাগ স্পষ্টভাবে জানায়—টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনীয় খাতে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, যারা ভারত হয়ে তৃতীয় দেশে যেতে চান, সেক্ষেত্রে নির্দিষ্ট নথিপত্র জমা দিলে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে এবং সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

সবমিলিয়ে, ভিসা নিয়ে পুরোপুরি স্বস্তি ফিরেছে বলা যাবে না, তবে সীমিতভাবে হলেও ভিসা কার্যক্রম চালু থাকা অনেকটাই আশার আলো। আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে টুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...