| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২১ ০৯:০৩:৫০
ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক। এতে তিন দেশই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে, যা ভবিষ্যতে সহযোগিতার পথকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে চীন, বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে অংশ নেন। তিনি এই ত্রিপক্ষীয় উদ্যোগ গ্রহণের জন্য চীনকে ধন্যবাদ জানান এবং উন্নয়ন সহযোগিতায় তিন দেশের অভিন্ন আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে পাকিস্তান চীন ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক গবেষণা, সবুজ অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে বিনিময়মূলক সম্পর্ক জোরদারে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

সব পক্ষই বৈঠকে জোর দিয়ে বলেন, এই ত্রিপক্ষীয় সহযোগিতা হবে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শুভ প্রতিবেশ, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে—যেখানে জয়-জিতের নীতিতে সবাই লাভবান হবে।

সর্বশেষ, আলোচনায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে তিন পক্ষই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...