ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ৫০টি রাজনৈতিক দল
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি ছাড়াও অন্তত ৫০টির বেশি রাজনৈতিক দল। এদের মধ্যে রয়েছে এলডিপি, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম এবং গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি দল।
বিশ্লেষকদের মতে, নির্বাচন ইস্যুতে সরকার কঠোর অবস্থানে গেলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে। এই পরিস্থিতিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনে একটি নির্ভরযোগ্য রোডম্যাপ ঘোষণা করাই সরকারের প্রধান দায়িত্ব।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। এর পরপরই অন্তত ২৩টি রাজনৈতিক দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে বেশিরভাগ দলের দাবি ছিল, সরকার যেন নির্দিষ্ট সময়সূচি দিয়ে দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা করে।
টোকিওতে দেওয়া এক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে। এ বক্তব্যকে ইতিবাচকভাবে নেয় বিএনপি ও তার সমমনা দলগুলো। তারা লিখিত বিবৃতিতে বলেছে, তারা মনে করে ২০২৫ সালেই নির্বাচন হওয়া উচিত। নির্বাচন নিয়ে দোলাচল না করে এখনই সময় নির্ধারণ করে জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি।
বিশ্লেষকরা বলছেন, সরকার হয়তো কিছু দলকে সামনে রেখে বিরোধী শক্তিতে বিভাজন তৈরি করতে চাইছে, যাতে নির্বাচনের সময় বাড়ানো বা রাজনৈতিক সুবিধা নেওয়া যায়। কিন্তু এখনকার রাজনৈতিক পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে, এমন কৌশল উল্টো ফল দিতে পারে।
তাদের ভাষায়, সরকার এখন একটি ‘খেলার মাঠ’ তৈরি করছে যেখানে তারা হয়তো রাজনৈতিক দলগুলোর বিভাজন কাজে লাগাতে চাইছে। কিন্তু বাস্তবতা হলো, সব দল এখন বেশ সচেতন এবং জনগণও তা বুঝতে পারছে।
তাই রাজনৈতিক সংকট কাটাতে সরকারের উচিত সব দলকে সঙ্গে নিয়ে খোলামেলা আলোচনায় বসা। কেবলমাত্র আলোচনা ও আস্থার পরিবেশ তৈরি করতে পারলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি অগ্রাধিকারের মধ্যে সমন্বয় আনাই সময়ের দাবি। কারণ বিচারহীনতা, ক্ষমতার অপব্যবহার, গ্রামে-গঞ্জে সহিংসতা ও আন্দোলন সবই রাজনৈতিক অনিশ্চয়তার ফল।
তাদের মতে, সরকারের মেয়াদ যত দীর্ঘায়িত হবে, সংস্কারের গতি ততই কমে আসবে। তাই দীর্ঘমেয়াদি ও টেকসই সংস্কারের জন্য একটি নির্বাচিত সরকারের অধীনেই পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া উচিত।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা: সুপারিশ জমা
- দুই ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ: সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১.৬০ লাখ
- নবম পে-স্কেল বাস্তবায়ন: প্রথম ও দ্বিতীয় ধাপে যা থাকছে
- হাজার টাকা বাড়ল গ্যাসের দাম
- দুই ধাপে যেভাবে বাস্তবায়িত হবে ৯ম পে-স্কেল
- নবম পে-স্কেল কি সত্যিই বাস্তবায়ন হচ্ছে? যা বলছে সরকার
- আজকের সোনার বাজারদর: ৩০ এপ্রিল ২০২৬
- পে-স্কেল আপডেট: সচিব কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা
- আজকের সোনার বাজারদর: ০১ মে ২০২৬
- ধাপে ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল: প্রথম ধাপে কত বাড়বে মূল বেতন
- নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই মিলবে সুখবর
- ঈদুল আজহায় মিলতে পারে টানা ১১ দিনের ছুটি!
- সৌদি আরবে হজ পালনে ১৫ দিনের বেতনসহ ছুটির ঘোষণা
- সোনার দামে বড় পতন: আজ ৩০ এপ্রিল ভরি কত
- তামিলনাড়ুতে থালাপোতির দলের কত আসন পাওয়ার আভাস
