প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা জানালেন বিএনপির নেতারা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতারা জানিয়েছেন, এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর সময় নয়। তারা বলছেন, "আমরা অপেক্ষা করবো।"
শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর যমুনা সরকারি বাসভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে সাংবাদিকদের হাতে একটি লিখিত বিবৃতি তুলে দেন খন্দকার মোশাররফ হোসেন। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, "রোডম্যাপ বা আশ্বাস নিয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি। আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। ড. ইউনূস হয়তো তাঁর প্রেস সেকশনের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন। তাই আমরা এখনই কিছু বলছি না, অপেক্ষা করবো।"
তাঁদের বৈঠক সফল ও সন্তোষজনক ছিল কি না—এই প্রশ্নে সালাহউদ্দিন আহমদ জানান, "এখন প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। আগে দেখা যাক, ওনারা কী বলেন। তারপর আমরা প্রতিক্রিয়া দেব।"
এই সময় বিএনপির আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী যোগ করে বলেন, "মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে—সংস্কার, বিচার এবং নির্বাচন।"
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
