| ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

ঈদের আগেই তেলে বড় ধাক্কা: লিটারে বাড়লো ৩৫ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২১ ১৯:৩৯:১৪
ঈদের আগেই তেলে বড় ধাক্কা: লিটারে বাড়লো ৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগে আবারও বাড়ানো হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেলের দাম—প্রতি লিটারে ৩৫ টাকা! একইভাবে মসুর ডাল কেজিতে ২০ টাকা এবং চিনির দাম ১৫ টাকা করে বাড়ানো হয়েছে।

বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নতুন দামে টিসিবির ভর্তুকিমূল্যের পণ্য বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (২২ মে) থেকে। সারা দেশের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলো এই পণ্য কিনতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে যে তেল লিটারে ১০০ টাকায় বিক্রি হতো, সেটি এখন বিক্রি হবে ১৩৫ টাকায়। ডালের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ টাকা, আর চিনির দাম ৭০ টাকা থেকে বাড়িয়ে নেওয়া হয়েছে ৮৫ টাকা।

এখানেই শেষ নয়। এবার টিসিবির পণ্য কিনতে পারবেন সাধারণ ক্রেতারাও। ঈদ উপলক্ষে বিশেষ ট্রাক সেলে যেকোনো ভোক্তা এসব পণ্য কিনতে পারবেন, তবে দাম হবে একই—মানে বাড়তি মূল্যেই।

এই ঈদ কার্যক্রমে প্রতিদিন সারা দেশে চলবে ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাক। এসব ট্রাকে পাওয়া যাবে তেল, চিনি ও মসুর ডাল।

ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, বিভাগীয় শহরগুলোতে ১০টি করে এবং দেশের ৫৬টি জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে।

টিসিবি জানিয়েছে, এই বিশেষ ট্রাকসেল কার্যক্রম ২২ মে থেকে শুরু হয়ে চলবে ৩ জুন পর্যন্ত, এমনকি শুক্রবার ও ছুটির দিনেও ট্রাকসেল চালু থাকবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পারেদেস, যেভাবে শাস্তি এড়াতে পারেন

৯ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পারেদেস, যেভাবে শাস্তি এড়াতে পারেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে সংঘর্ষে জড়িয়ে বড় শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার মিডফিল্ডার ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস, জানুন ফলাফল

ক্রীড়া প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) ইন্টার মায়ামি এবং কলম্বাসের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের সমতায় ...