ঘূর্ণিঝড় ‘শক্তি’ আসছে, বাংলাদেশে ঝড়-বৃষ্টির সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: ১৮ মে ২০২৫, রবিবার। আবহাওয়া অফিস জানিয়েছে, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যার নাম রাখা হয়েছে ‘শক্তি’। এটি ২৪ মে নাগাদ ঘনীভূত হয়ে ২৫-২৬ মে’র মধ্যে মুম্বাই উপকূলে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার, দমকা হাওয়া হতে পারে ১২০ কিলোমিটার পর্যন্ত।
এদিকে বঙ্গোপসাগরেও আরেকটি ঘূর্ণিঝড় চোখে পড়ছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে ২৮ মে থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে।
আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন:
* ২৮ মে সকাল থেকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে
* ২৯-৩০ মে দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি
* ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
যেসব অঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে:
* বাংলাদেশের খুলনা, বরিশাল, কক্সবাজার, ময়মনসিংহ, সিলেট
* উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজীবপুর এলাকায় ১৯-২১ মে’র মধ্যে ভারী বৃষ্টি হতে পারে
তাপমাত্রা:
* দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩২–৩৩ ডিগ্রি সেলসিয়াস
* উত্তরবঙ্গে ও বাংলাদেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ২৮–৩১ ডিগ্রি
২৮ মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় এবং মৌসুমি বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। উপকূলীয় অঞ্চলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
