| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

২০৩৫ সালে বাংলাদেশে এক ভরি সোনার দাম কত হবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ২০:২৬:০২
২০৩৫ সালে বাংলাদেশে এক ভরি সোনার দাম কত হবে

নিজস্ব প্রতিবেদক: সোনার দাম নিয়ে আবারও চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক ও ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ খ্যাত লেখক রবার্ট কিয়োসাকি। তার মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ডলারের ক্রমাগত দুর্বলতার কারণে ২০৩৫ সালের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ৩০,০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশি মুদ্রায় এর মানে দাঁড়ায়—এক ভরি সোনার দাম প্রায় ৪ লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

কিয়োসাকি সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ, জাতীয় ঋণ ও বেকারত্ব রেকর্ড পর্যায়ে রয়েছে। একই সঙ্গে অবসরের সঞ্চয় তহবিল ও পেনশন ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থায় যারা সোনা, রূপা ও বিটকয়েন কিনেছেন, তারা অপেক্ষাকৃত নিরাপদ।

তিনি বলেন, এ সংকটের সময়েই এসব সম্পদ হবে সবচেয়ে নিরাপদ আশ্রয়। যাঁরা এখনো পদক্ষেপ নেননি, তাদের জন্য সময় খুব সীমিত।

সুইস এশিয়া ক্যাপিটালের জুয়ার্গ কাইনারের মতে, আগামী কয়েক বছরের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ২৮০০ থেকে ৩৫০০ ডলার হতে পারে। আর ৫ বছরের মধ্যে এটি ৮০০০ ডলারে পৌঁছাবে বলেও ধারণা দেন তিনি।

বাংলাদেশের বর্তমান বাজার দরে যদি এসব পূর্বাভাস সত্যি হয়, তাহলে ২০৩৫ সালের মধ্যে এক ভরি সোনার দাম দাঁড়াতে পারে ৩.৫ থেকে ৪ লাখ টাকার বেশি।

এই তথ্য আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে দেওয়া হয়েছে। বিনিয়োগের আগে অবশ্যই ব্যক্তিগত আর্থিক পরামর্শ গ্রহণ করা উচিত।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...