তুমুল লড়াই, নিহত ভারতীয় সেনা
নিজস্ব প্রতিবেদক: কাশ্মিরে আবারও তীব্র সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জম্মু-কাশ্মিরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মির পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হচ্ছিল। অভিযানের সময় হঠাৎই দুদু-বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। তীব্র গুলিবিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর এক সাহসী জওয়ান গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কাশ্মিরে নিরাপত্তার দায়িত্বে থাকা হোয়াইট নাইট কর্পস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ জানায়, "আমাদের সাহসী জওয়ান দেশের প্রতি কর্তব্য পালনের সময় শহীদ হয়েছেন। তাঁর আত্মত্যাগ আমরা কখনো ভুলব না।"
এই অভিযান এখনো চলমান রয়েছে, পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার ঠিক একদিন আগেই কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন কয়েকজন পর্যটক, একজন নৌবাহিনীর অফিসার, বিমান বাহিনীর এক কর্মী এবং গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা।
সাম্প্রতিক এসব হামলার জেরে পুরো কাশ্মির উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
